amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৬ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত

মো. জিহাদুল ইসলাম, নড়াইল:
ডিসেম্বর ২৬, ২০২২ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে গরু চোর সন্দেহে দুই জনকে পিটিয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। ২৫ ডিসেম্বর (রবিবার) দিবাগত রাতে নড়াইল পৌরসভার উজিরপুর খাড়ার বিলের মধ্যে গনপিটুনিতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আসাদুল শেখ (৩৫) নামে এক জনের পরিচয় মিলেছে। সে বাগেরহাট জেলার ফকিরহাট থানার আঃ গফুর শেখের ছেলে। তবে অন্য জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ইদানিং নড়াইলের বিভিন্নস্থানে গরু চুরি হয়ে আসছিলো। এরই ধারাবাহিতকায় রবিবার দিবাগত রাতে সদর উপজেলার বিড়গ্রামের রেবু বিশ্বাসের বাড়িতে হানা দেয় চোর চক্রের ৫/৭ জন সদস্য। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া করলে খাড়ারবিলের মধ্যে দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু উত্তেজিত জনতা ওই দুই জনকে ধরে ফেলে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এবং অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান বলেন, সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে অন্য জনের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।