amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ

নিজস্ব প্রতিবেদেক:
অক্টোবর ২, ২০২২ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মজয়ন্তী উদযাপন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। গতকাল সন্ধ্যা ৭ টায় ছিন্নমূল পথশিশুদের সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর কেন্টিন চত্বরে কেক কেটে দিবসটি উদযাপন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাতি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহমেদ, মিডিয়া সেলের প্রধান জনাব ইমদাদুল হক তৈয়ব, যুগ্ম সাধারন সম্পাদক জনাব আরমিনা আকতার ও জনাব খোকন মিয়া, দপ্তর সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক ড. সোচনা সোভা, মহিলা বিষয়ক সম্পাদক জনাব রাজিয়া সুলতানা জেরিন ও উপ দপ্তর সম্পাদক জনাব আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সকলে কেক কেটে পথশিশুদের মাঝে কেক বিতরন করা হয়। সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।