amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি আসনে অনলাইনে প্রথম আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন আনোয়ার হোসেন

মোহাম্মদ জিপন
নভেম্বর ২১, ২০২৩ ১২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আমেরিকা নিউইয়র্ক বাফেলো আওয়ামী লীগ নেতা ও সাজেদা আনোয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন অনলাইনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং তা একিভাবে জমাও দিয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।

এ ব্যাপারে মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র স্বপ্ন দেখায় না, সেটির বাস্তবায়নও করে। আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের যে রূপরেখা দিয়েছে, সেটি বাস্তবায়নের প্রথম ধাপে নিজেদের দলীয় মনোনয়নপত্র ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে প্রথমবারের মতো অনলাইন সেবা চালু করেছে। আমি সে অনলাইন সেবার বিষয়ে সকলকে উৎসাহ যোগাতে অনলাইনে মনোনয়ন ফরম ক্রয় করেছি এবং জমা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর অনলাইন সেবাকে সম্মান জানিয়ে আমিই প্রথম ফটিকছড়ি (চট্টগ্রাম-২) আসন থেকে অনলাইনে মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিয়েছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ হবে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ। আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাব। ২০২৫ সালের মধ্যে সরকারি সব কাজ যেন ই-পদ্ধতিতে হয় সেই ব্যবস্থা নিয়েছে সরকার। এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। গোটা বিশ্বে আজ দ্রুত গতিতে প্রযুক্তির বিকাশ ঘটছে। বাংলাদেশও এই বৈশ্বিক ডিজিটাল অগ্রগতি থেকে পিছিয়ে নেই।

আনোয়ার আরো বলেন- কোন শিশুই শিক্ষার বাইরে থাকবে না এ স্লোগান নিয়ে আমি পথে প্রান্তরে কাজ করে যাচ্ছি। এ স্মার্ট প্রযুক্তিকে শতভাগ বাস্তবায়ন করতে হলে সকল শিশুর শিক্ষা নিশ্চিত করতে হবে। এ বিপ্লব বাস্তবায়নের জন্য আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।