ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কাজী মো. ফসিহ উদ্দিন রাজুকে সভাপতি ও শয়ন কুমার দে’কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
আগামী ৩০ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংগঠনের উত্তর জেলার সভাপতি আছিফুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেন ভূঁইয়া এ কমিটির অনুমোদন দেন।
এদিকে ওই উপজেলা থেকে মো. আব্দুল হামিদকে সংগঠনের উত্তর জেলার সহ-সভাপতি ও আশীষ চক্রবর্তীকে উত্তর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

