বগুড়ায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জসিম উদ্দিন (৩৮) নামে এক রঙমিস্ত্রী খুন হয়েছেন। শনিবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের চকলোকমান দোতলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জসিম ঐ এলাকার রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চকলোকমান এলাকার রাব্বি নামের এক যুবকের সাথে নিহত জসিমের গতকাল ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া হয়। ওই ঘটনার সূত্র ধরে রাব্বি জসিমের সাথে ঘটনার আগে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এর এক পর্যায়ে রাব্বি তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জসিমের বুকে ও পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন বনানী ফাড়ির উপ – পরিদর্শক (এসআই) মোঃ সাজ্জাদুল হক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

