amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২১ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় অটো চালকের মৃত্যু

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
মে ২১, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শিবগঞ্জে সড়ক দ‚র্ঘটনায় আনোয়ার হোসেন(৫৫) নামে এক অটোভ্যান চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২১ই মে) বেলা ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গুজিয়া তেলিপাড়া নামক স্থানে।

নিহত বৃদ্ধ শিবগঞ্জ ইউনিয়নের আলাদীপুর গ্রামের মৃতঃ মজিবর রহমানের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোভ্যান চালক আনোয়ার তার অটোভ্যান নিয়ে গুজিয়া বন্দের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা আর একটি সিমেন্টের টিন বোঝাইকৃত অটোভ্যানের সাথে সংঘর্ষ হয়। অটোভ্যানে থাকা টিনের সাথে আনোয়ারের মাথা লেগে অনেকখানি কেটে যায়।

ওই বৃদ্ধকে আশংকাজনক অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার বৃদ্ধর মৃত্যু বলে ঘোষণা করে। নিহতর ভাতিজা জিল্লুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আমার চাচার মৃত্যু হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।