amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে যমুনা নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
জানুয়ারি ৩, ২০২৩ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার ধুনটে নিখোঁজের ২০ ঘন্টা পর যমুনা নদী থেকে হায়দার আলী (৬৪) নামের এক বৃদ্ধের মৃত্যু লাশ করেছে স্থানীরা।

মঙ্গলবার (৩ জানুয়ারী) সকাল ৯ টায় উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের যমুনা নদীর শিমুলবাড়ী ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। নিহত হায়দার আলী উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়, হায়দার আলী প্রতিদিনের ন্যায় গত সোমবার দুপুরে যমুনা নদীর শিমুলবাড়ী ঘাট এলাকায় গোসল করতে যায়। এরপর সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করতে থাকে।

এর এক পর্যায়ে যমুনা নদীর ঘাটে তার পরনের কাপড় পড়ে থাকতে দেখে  মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন নদীর পানিতে নেমে খোঁজার ভাসমান অবস্থায় হায়দার আলীর মৃতদেহ উদ্ধার করে। নিহত হায়দার আলীর ছেলে মেহেদী হাসান জানান এ তথ্য নিশ্চিত করে। এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে একজন অফিসার গিয়ে পরিদর্শন করা হয়েছে। নিহতের বিষয়ে থানায় একটি (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।