amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শখের পল্লী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা হেলপার নিহত

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধিঃ
জানুয়ারি ৪, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালু বোঝায় ট্রাক সড়কের পাশের গাছে ধাক্কা খায়। এতে ট্রাকরে হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক।

বুধবার (০৪ই জানুয়ারি) সকালে উপজেলার বশিপুর শখের পল্লী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার রাফউিল্লাহ নওগাঁর মহাদবেপুর সবিরামপুর গ্রামরে ফয়জে উল্লাহর ছেলে। আহত চালকের নাম জাফর আলী। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক উজ্জ্বল মিয়া জানান, হেলপার রাফউিল্লাহর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

বুধবার সকালে বশিপুর এলাকা থেকে বালু বোঝাই ঢাকা মেট্রো-ট-১৫-৬১১৩ নম্বরের ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিল। সান্তাহার শখের পল্লী এলাকায় পৌঁছালে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে । এতে চালক জাফর আলী ও হেলপার রাফউিল্লাহ গুরুতর আহত হন। তাদের নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানোর পর হেলপার রাফউিল্লাহ মারা যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।