amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শাজাহানপুরে বাস চাপায় সিএনজি চালক নিহত

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
জানুয়ারি ৩, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বগুড়া মহাসড়কের শাজাহানপুর এলাকায় ৩ জানুয়ারি (মঙ্গলবার) সকালে ঢাকা গামী দ্রুত গতির বাসের চাপায় শেরপুরের আব্দুর রাজ্জাক নামে এক সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত সিএনজি চালক আব্দুর রাজ্জাক শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের রফিকুল ইসলামের পুত্র।

এব্যাপারে বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও প্রত্যক্ষদর্শীদের সূত্র জানায়, শেরপুর উপজেলার খন্দকার টোলা গ্রামের রফিকুল ইসলামের পুত্র আব্দুর রাজ্জাক (৩২) তার নিজস্ব সিএনজি নিয়ে ৩ জানুয়ারি ভোরে গ্যাস তোলার জন্য বাড়ি থেকে বের হন।

সকাল পৌনে সাতটার দিকে মহাসড়ক বেয়ে ঢাকা বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয় মাইল এলাকার একটি তেলের পাম্পের সামনে পৌঁছলে ঢাকা গামী একটি দ্রুতগতির বাস সিএনজিটিকে চাপা দিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আব্দুর রাজ্জাক নিহত হন। নিহতের লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।