amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৭ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বর্ণিল সাজে চট্রগ্রাম-গাউছুল আজম সিটিতে ঈদে মিলাদুন্নবী আগামীকাল

অনলাইন ডেস্ক:
অক্টোবর ৭, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

চট্রগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ৬৯তম পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।

এ দিন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের বাস্তবায়নে চট্টগ্রামের বায়েজিদ গাউছুল আজম সিটির কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স ময়দানে দিনরাত ব্যাপী এ পবিত্র মাহফিল অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম নগরীর বায়জিদের অক্সিজেন মোড় থেকে ষোলশহর দুই নম্বর গেটের মহাসড়ক-সহ আশেপাশের এলাকায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে বর্ণিল সাজসজ্বায় সজ্জিত করা হয়েছে।

সড়ক-মহাসড়কে শোভা পাচ্ছে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মনোগ্রাম ও গাউছুল আজম (রাঃ)’র বাণী সম্বলিত দৃষ্টিনন্দন তোড়ন। বাহারী সাজসজ্জায় তোড়ণগুলি যেন সুন্নিপ্রেমী জনতার হৃদয়ে সৃষ্টি করছে এক অন্যরকম আবহ।

দিনরাত ব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে বাদে নামাজে যোহর খতমে কুরআনে করিম ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) শীর্ষক সেমিনার।

বাদে নামাজে আছর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কুরআন প্রদানের মাধ্যমে নূরে কুরআন বিতরণ। বাদে নামাজে মাগরিব ফাতেহা শরীফ আদায়, ঈছালে ছাওয়াব, রাসূল পাক (দ.) এর সুন্নাত তরিক্বায় বায়‌আত (যারা বায়‌আতের নির্দিষ্ট ছবকপ্রাপ্ত) ও মোরাকাবা।

কাবলে নামাজে এশা জিকিরে গাউছুল আজম মোর্শেদী, বাদে নামাজে এশা মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের নূরানি তক্বরির মোবারক, মিলাদ-কিয়াম, মোনাজাত ও তরিক্বতের নির্দিষ্ট তারতীবে দরূদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায়।

অনুষ্ঠিতব্য এ মাহফিলে অংশগ্রহণের জন্য মুসলিম মিল্লাতের প্রতি আহ্বান জানানো হয়েছে বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।