amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৯ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরমেবিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

পান্থ মজুমদার, বশেমুরমেবি প্রতিনিধিঃ
অক্টোবর ২৯, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের একমাত্র পাবলিক মেরিটাইম ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক-সম্মান শ্রেণীর ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।

নতুন শিক্ষাবর্ষে, বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে পাঁচটি বিভাগে ২ শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শহীদ মোয়াজ্জেম হলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল (অব:) এম খালেদ ইকবাল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রোভোস্ট, প্রক্টর, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকগণ ও আবাসিক হলের শিক্ষার্থীরা। ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের জয়েনিং কিডস প্রদান করা হয়। এছাড়া নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, প্রতিষ্ঠার উদ্দেশ্যে, বিভিন্ন নিয়ম-কানুন, শৃঙ্খলা ইত্যাদি বিষয়ের দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।