amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ

বিজুরি ইসলাম
আগস্ট ১৫, ২০২৩ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের কথা বলবো
অনেক গুলো আজ,
চেয়ে দেখো পালটে গেছে
আমার দেশের সাজ।

চোখে দেখি দেশের কত
উন্নতিতে যে আজ,
প্রিয় দেশটা এমন করে
পড়বে সোনার তাজ।

পদ্মা সেতু বিনির্মাণে
অবাক বিশ্ব কয়,
কেমন করে গরিব দেশে
এমন কর্ম হয়।

মেট্রোরেল চলছে আজি
সেটা মিথ্যে নয়,
কর্ণফুলি টানেল আজি
দেখে বিশ্বময়।

আমার দেশে সোনা ফলে
উদর ভরে খাই,
তাজা সবজি খেয়ে সবাই
দেহে শক্তি পাই।

নানা রকম ফলের জন্য
সেরা আমার দেশ,
এমন দেশে বসত করে
ভালো আছি বেশ।

হিন্দু মুসলিম সবাই মিলে
একই সাথে রয়,
বিপদাপদ আসলে কভু
পায় না কেহ ভয়।

এখন সময় সামনে যাওয়ার
দৃপ্ত শক্তি জোর,
তবেই জানি আঁধার কেটে
আসবে আলোর ভোর।

বুকের মাঝে আসে সাহস
আছে দেহে বল,
এমন দেশটা ভবের মাঝে
কোথায় আছে বল?

স্বাধীন দেশে বসত করে
গর্বে ভরে প্রাণ,
সবাই মিলে সোনার বাংলার
রাখি যেনো মান।

লেখক : বিজুরি ইসলাম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।