মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৩ নং চান্দগাঁও শাখার উদ্যোগে বায়েজিদস্থ আরেফিন নগরে মাসব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) পালন উপলক্ষে (২৬ অক্টোবর) বুধবার বাদে মাগরিব হতে মসজিদে গাউছুল আজম মুনিরী(রা.) প্রাঙ্গণে ১২ তম এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মুহাম্মদ সেলিম এর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ এরশাদুল হক,মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম। মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ এয়াকুব, আলহাজ্ব মুহাম্মদ হাসান, আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহ, আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, আলহাজ্ব মুহাম্মদ তৌহিদুল ইসলাম, আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম, মুহাম্মদ বখতেয়ার, এডভোকেট মুহাম্মদ জাহেদ, অধ্যাপক মুহাম্মদ মুনিরুল ইসলাম জুয়েল, জাহিদুল ইসলাম বেলাল, মুহাম্মদ শোয়েব মিতু, মাওলানা মুহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ মামুন পারভেজ প্রমুখ।
মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ আল আমিন,নাতে রাসুল ও কছিদা পড়েন শায়ের মুহাম্মদ মিনহাজ,মাহফিল পরিচালনা করেন মুহাম্মদ নাইমুর ইসলাম।
মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।

