amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৯ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি নির্বাচিত হলেন সুজন আহমেদ

মো. নাঈম হাসান ঈমন, স্টাফ রিপোর্টার:
জানুয়ারি ৯, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

দেহেরগতি ইউনিয়নের ঐতিহ্যবাহী বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে টানা দ্বিতীয় মেয়াদে পুনরায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ছাত্রনেতা সুজন আহমেদ। জনাব সুজন আহমেদকে বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করে প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। শিক্ষানুরাগী সুজন আহমেদ এ ছাড়াও ২৮ নং মধ্য বাহেরচর ঘোষকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান ছাত্রনেতা সুজন আহমেদ স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিএম কলেজে অধ্যয়নকালে ছাত্রমৈত্রীর বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং বিভিন্ন প্রগতিশীল ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন।

তিনি একজন দক্ষ সংগঠক। পরবর্তীকালে টানা ৩ মেয়াদে বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন। এ ছাড়াও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাবেক সংসদ সদস্য এর একান্ত সচিব হিসেবে দীর্ঘ ৫ বছর তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতির পাশাপাশি নিজ এলাকায় শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন সুজন আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।