amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৩০ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিবাদ সভা

মুক্তকণ্ঠ ডেস্ক:
জুলাই ৩০, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবীতে এবং বিএনপি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে মোছাফ্ফা জাতীয়তাবাদী যুবদল।

২৯ জুলাই (শনিবার) মোছাফ্ফার ডায়মন্ড সিটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মুহাম্মদ হাছান বাহাদুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফউদ্দিন তারেকের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

এসময় প্রধান অতিথি বলেন, সরকারকে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে এক দফা দাবী দেয়া হয়েছে তা মানতে হবে। তিনি বলেন আরও বলেন, বিএনপি একটি শক্তিশালী এবং সফল সংগঠন। তাই এ দাবী না মানা পর্যন্ত সংগ্রাম ও প্রতিবাদ চলবে।

পাশাপাশি দিদারুল আলম বলেন, দলের প্রয়োজনে, গুরুত্বপূর্ণ মুহূর্তে মোছাফ্ফা যুবদলের আজকের এ প্রতিবাদ সভা ইতিহাস হয়ে থাকবে। এছাড়াও দলাদলি নয়, মোছাফ্ফা যুবদলের সাথে অন্তর্ভুক্ত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার অনুরোধ জানান তিনি।

প্রধান বক্তার বক্তব্যে মোছাফ্ফা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বলেন, দেশের সাধারণ মানুষ আতংকে রয়েছে, কষ্টে রয়েছে, নিরাপত্তাহীনতায় আছে দেশ। তাই দেশকে নিরাপদে রাখতে হলে বিএনপির কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিশেষ বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন বকুল, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য হাজী মুহাম্মদ জসিম, মুহাম্মদ ইকবাল সিকদার, মোছাফ্ফা জাতীয়তাবাদী যুবদলের প্রধান উপদেষ্টা আলম মাহাবুব রানা, মুহাম্মদ শাহজাহান ছোটন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মুহাম্মদ শফিউল আজম, মুহাম্মদ কামাল, আহমদ কবির, মুহাম্মদ নিজাম উদ্দিন, আজিম উদ্দিন শাহ বাচ্চু, মুহাম্মদ রাসেল খান, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাস্টার ইউচুপ, ফারক আজম, শাহা জামান চৌধুরী, মুহাম্মদ রাশেদ, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সভাপতি মোশাররফ, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মুফিজ, সৈয়দ ফোরকান, মনজুর আলম, মুহাম্মদ লোকমান, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ এরশাদ, মনছুর,সোহেল, রোবেল, রাশেদ, দিদার, জাবেদ, মমিনুল ইসলাম, মাইনুউদদীন, আবু তাহের, মহসিন, একরাম উদদীন, আবুল কাসেম, ইসলাইল, জুয়েল আহমেদ, আহমদ উল্লাহ সহ আরও অনেকে।

সহ সাংগঠনিক সম্পাদক সেকান্দর বাদশার পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ মুরাদ।

সবশেষে সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি মুহাম্মদ হাছান বাহাদুর বলেন, কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন তৃণমূলের যে সব নেতাদের গ্রেফতার করা হয়েছে তাদের নিঃস্বার্থ মুক্তি চাই। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের দাবী আদায় না হওয়া পর্যন্ত দেশের সাথে মিল রেখে প্রবাসেও আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান হাছান বাহাদুর।

এছাড়াও তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে মোছাফ্ফা যুবদল দলের স্বার্থে কাজ করছে। তাই যারা সংগঠন করতে ইচ্ছুক তাদেরকে মোছাফ্ফা যুবদলের সাথে অন্তর্ভুক্ত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানিয়ে প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।