amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৮ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন প্রতিষ্ঠানকে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২৫ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা

মো.রাসেল সরকার
ডিসেম্বর ২৮, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা কদমতলী,কামরাঙ্গীরচর ও দক্ষিন কেরাণীগঞ্জ এলাকায় নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য, কসমেটিক্স এবং অবৈধ ও মানহীন গিজার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২৫ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা।

গতকাল র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে আভিযানিক দল ঢাকার কদমতলী, কামরাঙ্গীরচর ও দক্ষিন কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য, কসমেটিক্স এবং অবৈধ ও মানহীন গিজার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫,০৫,০০০/- (পঁচিশ লক্ষ পাঁচ হাজার) টাকা জরিমানা প্রদান করেন।

যার মধ্যে পি এইচ বি ক্যাবলসকে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, এম এস জি এম প্রাইম ক্যাবলসকে নগদ-১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, তানিয়া ক্যাবলসকে নগদ- ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা, এস এস ক্যাবলসকে নগদ- ২০,০০০/- (বিশ হাজার) টাকা, মামা-ভাগ্নে ওয়ার ড্রইংকে নগদ- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, মিশু মেটাল’কে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, কনফিডেন্স ফুড প্রডাক্টসকে- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ইউনিভার্সাল এন্টারপ্রাইজকে নগদ- ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা, শখ এক্সক্লুসিভ ব্রান্ড শপকে- ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) টাকা, রাজিব ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপকে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ও কাওসার এন্টারপ্রাইজকে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন।

এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোট ০১ লক্ষ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য, কসমেটিক্স জব্দ ও ধ্বংস করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।