amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৬ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বিমানের পরিচালক পরিচয়ে প্রতারণা, নারী আটক

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুলাই ২৬, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক বা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয় তুলে ধরে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার দায়ে মমতাজ বেগম নামের এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ। শতাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে সোমবার (২৫ জুলাই) চট্টগ্রামের আকবরশাহ থানার নন্দন হাউজিং সোসাইটি থেকে মমতাজ বেগমকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মুহাম্মদ আলী হোসেন বলেন, প্রায় শতাধিক ব্যক্তিকে বিমান বন্দর, বিমানবালাসহ নানান পদে চাকরি দেওয়ার কথা বলে কোটি টাকার বেশি হাতিয়ে নেন মমতাজ। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পেয়ে আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।