amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৫ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের শান্তি কামনায় শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

আবু হানিফ, নিজস্ব প্রতিবেদক:
জানুয়ারি ১৫, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

১৫ জানুয়ারি রবিবার সকাল ১০টায়  আখেরি মোনাজাত শুরু হয়।এর মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা।

মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা দলে দলে যোগ দিয়েছেন। তাদের যাতায়াতের সুবিধার্থে ইজতেমাস্থলে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে গাজীপুর মহানগর পুলিশ।

প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার বাদ ফজর থেকে ইজতেমা মাঠে দেশ-বিদেশের খ্যাতনামা আলেমরা বিভিন্ন বিষয়ে বয়ান করেন। প্রথম পর্বের ইজতেমায় টঙ্গী ইতোমধ্যেই ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। লাখ লাখ মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর।

ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাহফুজ জানান, প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের শুরুতে বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক।

শনিবার সকালে ইজতেমা মাঠের পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আগের দিনের তুলনায় অনেকটা ফাঁকা দেখা গেছে। শুক্রবার জুমার দিন থাকায় দেশের সর্ব বৃহৎ জুমার নামাজে অংশগ্রহণ করার জন্য ফজরের নামাজের পর থকেই ইজতেমা মাঠে জড়ো হতে থাকেন সব বয়সের মানুষ। এ দিন টঙ্গী শহর ও ইজতেমাস্থলের আশপাশ এলাকা যেন জনসমুদ্রে পরিণত হয়েছিল। ইজতেমা অভিমুখী সব প্রকার যানবাহনে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড়। দুপুরের আগেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ময়দানে স্থান না পেয়ে মুসল্লিরা সড়ক ও খোলা স্থানে চটের বস্তা, পাটি, চাদর বিছিয়ে জুমার নামাজে শরিক হন।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, ইজতেমায় আখেরি মোনাজাতে উপলক্ষে শনিবার রাত ১০টার পর থেকে আখেরি মোনাজাত পর্যন্ত আব্দুল্লাহপুর-ভোগড়া বাইপাস ও কামারপাড়া-মীরেরবাজার এলাকায় পণ্যবাহী গাড়ি ডাইভারশন করা হয়েছে। এসব গাড়ি ইজতেমাস্থলে প্রবেশ করবে না। শুধু ইজতেমার মুসল্লিবাহী বাস ও গণপরিবহন চলাচল করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।