ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আবুল কাশেম নামে এক প্রবাসী ব্যবসায়ী।
ব্যবসায়ী আবুল কাশেম জানান, পাওনা টাকা না দেয়ার ফন্দি ফিকির হিসেবে ওসমান নামীয় এক ব্যক্তি তার নামে ফেসবুকে নানা ফেইক আইডি থেকে বিভ্রান্তিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করেছেন।
ফেইক ফেসবুক আইডি থেকে প্রকাশিত সকল তথ্য শতভাগ মিথ্যা বলে দাবী করেছেন তিনি। এমনকি ফেসবুকে প্রকাশিত ঘটনার সাথেও তার কোন যোগসূত্র নেই, যাতে তার টাকা দেয়া না লাগে সেই জন্য নাটক হিসেবে এসব মিথ্যা তথ্য প্রচার করছে ওসমান গং এমনটাই দাবী করেছেন ওই ব্যবসায়ী।
এসময় তিনি এই অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়ে এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

