amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় জেল হত্যা দিবস পালিত

আবিদ হাসান,ভালুকা(ময়মনসিংহ):
নভেম্বর ৩, ২০২২ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় নানান কর্মসূচির মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদ ভালুকা উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মতিউর রহমান খান সাধারন সম্পাদক অধ্যক্ষ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সাদেকুর রহমান তালুকদার, শাহ শামীম প্রমুখ। অপরদিকে সকাল ১১ টায় উপজেলা আওয়ামিলীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজ্বী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।