amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মসেস ই-কমার্স প্লাটফর্মের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার:
জুলাই ৬, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে মসেস ই-কমার্স প্লাটফর্মের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (৫ জুলাই) বিকেল ৪টায় উত্তরায় সাঁকো বাজারের অফিসে এ প্লাটফর্মের নারী উদ্যোক্তারা ও গণমাধ্যম কর্মীদের অংশ গ্রহণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মসেস উইমেন্স ফোরামের সমন্বয়ক কাশফী বিনতে হাসানআহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসেস ই-কমার্স প্লাটফর্মের প্রতিষ্ঠাতা জাকির পারভেজ। এ সময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গ্রুপের উপদেষ্ঠা মোঃ মনির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর পাবলিসিটি সেক্রেটারী ও বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান।

মসেস ই-কমার্স প্লাটফর্মের প্রতিষ্ঠাতা জাকির পারভেজ তার বক্তব্যে মসেস ই-কমার্স প্লাটফর্মের উদ্দেশ্য এবং প্রতিষ্ঠানটি ভবিষ্যতে কিভাবে কাজ করবে তার বিস্তারিত তুলে ধরেন।

এসময় তিনি মসেস উইমেন্স ফোরাম; মসেস আজকের অঙ্গনা; স্বপ্নকুড়িদের আড্ডা; মসেস সাংস্কৃতিক আলেখ্য ইত্যাদি ফোরাম ঘোষণা করেন এবং ফোরামের কাজ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন।

ফোরামের কাজ ও গতি অব্যহত রাখতে জাকির পারভেজ সকলের অংশগ্রহণমূলক সহযোগিতা চেয়েছেন।

মসেস উইমেন্স ফোরামের প্রধান সমন্বয়ক নাদিয়া আফরিন গ্রুপের সকল সদস্য ও আগত সকল অতিথিদের সাথে নিয়ে কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।