amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুল প্রিমিয়ার লিগ ২৪ টুর্নামেন্ট উদ্বোধন

adnan
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুল প্রিমিয়ার লিগ কর্তৃক আয়োজিত ১ম রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৪ইং এর শুভ উদ্ধোধন করা হয়েছে।

হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মোঃ ইউসুফ সরোয়ার শুক্রবার সন্ধ্যাস ৭ ঘটিকায় মাদারিপুল বাজারের পশ্চিম পাশ্বে মাঠে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।ওই ফুটবল টুণামেন্টে বিভিন্ন দলের অংশগ্রহনে টুণামেন্টের উদ্বোধনি দিনের প্রথম খেলায় অংশগ্রহণ করেন, মাদারিপুল বি ফ্রেশ ফুটবল একাদশ ও বোয়ালিয়াকুল ফুটবল একাদশ। টুনামেন্ট এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের ত্রাণ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মোঃ ইউসুফ সরোয়ার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ মোঃ শফিউল আজম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জানাব মোঃ নুরুল আলম মেম্বার সভাপতিত্ব করেন ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জনাব নুরুল আমিন এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কে এম মোস্তফা কামাল,যুবলীগ নেতা রবিউল হাসান। মাঠে দর্শকের উপস্থিতির মধ্যে দিয়ে মাদারিপুল বি ফ্রেশ ফুটবল একাদশক বোয়ালিয়াকুল ফুটবল একাদশকে ১ গোলে পরাজিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।