amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যাচারের অভিযোগ এনে ইউপি সদস্যের বিরুদ্ধে ফটিকছড়িতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ির ভূজপুরে মুহাম্মদ দিদারুল আলম ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দিদারের পরিবার।

বুধবার বিকালে উপজেলা সদর বিবিরহাটে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দিদার বলেন- ভুজপুর ইউপির সদস্য লোকমান মেম্বার আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করছে আমরা নাকি খুনি! যাহা সম্পুর্ণ মিথ্যা এবং বানোয়াট। লোকমানের কাছ থেকে আমরা জায়গা পায়, যেটি সেও স্বীকার করেছে। কিন্তু সে জায়গায় গিরা ভেড়া দিতে গেলে মেম্বার আমাদের বাঁধা প্রদান করে। সে তার ক্ষমতার অপব্যবহার করে স্হানীয় বড় মসজিদ দিঘী অনেক বছর দখল করে রেখেছিলো! বয়স্ত ভাতার কার্ড বানিয়ে দেবে বলে এক মহিলার কাছ থেকে একটা ছাগল নিয়েছিলো যার রেকর্ডও আছে। এমন কোন কুকর্ম নেই এই লোকমান মেম্বার করেনি। এলাকায় তাঁর ভয়ে কেউ মুখ খুলতে পারেনা। কিন্তু লোকমান মেম্বার উল্টো আমার এবং আমার পরিবারের নামে উল্টো মিথ্যাচার করছে। যদি আমাদের কোন অপরাধ থাকে আমাদের দেখান, জনগণকে দেখান। তার এসব মিথ্যাচারের আমরা বিচার চাই।

এসময় উপস্থিত ছিলেন- মোহাম্মদ আইয়ুব, মো.ইউছুফ, মো.দিদারুল আলম, মো.ওমর ফারুক, শাহ আলমের স্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।