amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মির্জাপুর উচ্চ বিদ্যালয় ব্যাচ আলোড়ন ২০ এর ইফতার সামগ্রী বিতরণ

হাটহাজারী প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মির্জাপুর উচ্চ বিদ্যালয় এর প্রাত্তন ব্যাচ আলোড়ন ২০ এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার ২২মার্চ বিকাল ৪টায় বাকর আলী স্মৃতি সংসদ কার্যালয়ে আলোড়ন ২০ এর সদস্য বৃন্ধদের উপস্থিতিতে উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আক্কাস উদ্দিন,সিনিয়র শিক্ষক মোহাম্মদ নুরুল আলম,সিনিয়র শিক্ষক মোহাম্মদ আনোয়ার, সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাহেদুল ইসলাম,সিনিয়র শিক্ষক মোহাম্মদ নুরুদ্দীন,মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোহাম্মদ ওসমান গণি,সহ আলোড়ন ২০ এর সদস্য বৃন্ধরা।

এ সময় আলোড়ন ২০ এর সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমরা সত্যি আনন্দিত যে আমাদের প্রিয় শিক্ষক রা আমাদের মূল্যবান সময় দিয়েছেন,সাথে ধন্যবাদ জ্ঞাপন করেন যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন।

ভবিষ্যতে আলোড়ন ২০ গরীব অসহায় মানুষের পাশে থাকবে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।