amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু

মো.রাসেল সরকার
জানুয়ারি ১, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন অনিক (১৭) ও শাওন (১৮)। গত বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

অনিকের বাবার নাম ইদ্রিস আলী। অনিক রাজধানীর মুগদা মানিকনগর বালুরমাঠ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

সাইনবোর্ড ও ব্যানারের কাজ করতেন তিনি। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। আর শাওনের বাবার নাম চান্দু মিয়া। তিনিও একই এলাকায় থাকতেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।