amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৭ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ী থেকে  অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

এম, রাসেল সরকার
জানুয়ারি ২৭, ২০২৩ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ী মোড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ বুধবার তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন- রবিউল ওরফে বাদশা ওরফে রবিউল ছৈয়াল (২৭), জাহিদ হোসেন (২৫) ও সুমন মিয়া ওরফে সুমন বেপারী (২৪)। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুইটি ছোরা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করছিলো। এছাড়া তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে পালিয়ে যেত।

আটক রবিউলের বিরুদ্ধে যাত্রাবাড়ী, ডেমরা ও শ্যামপুর থানায় ডাকাতি এবং অস্ত্রসহ মোট ১০টি মামলা রয়েছে। জাহিদ ও সুমনের বিরুদ্ধে দুটি করে ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে বলে জানা যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।