amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ী কাঁচামালের আড়তে ছুরিকাঘাতে যুবক নিহত

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জানুয়ারি ২৪, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ রাসেল সরকার//
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে এক যুবক নিহত ও দুজন আহত হয়েছেন।

সোমবার রাত ১১টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী কাঁচামালের আড়তে এ ঘটনা ঘটে।

নিহত ২৬ বছর বয়সীর নাম ইমরান হোসেন। এ সময় এ ঘটনায় আহত হয়েছেন ২০ বছরের শাহাদাত ও ২৫ বছরের সিদ্দিক।

পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে আহত হওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

ইমরানের স্ত্রী পপি আক্তার জানান, রাতে ১১টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী বড়বাজার কাঁচামালের আড়তে দুই গ্রুপে মারামারি হয়। ওই বাজারে লাইনম্যানের দায়িত্বে থাকা অবস্থায় কয়েকজন যুবক ইমরানদের ওপর হামলা চালায়। এতে তিনজনই ছুরিকাহত হন।

তিনি বলেন, আমি বেশ কিছুদিন ধরে শুনছি ওই বাজারটি আরেকটি গ্রুপ দখল নেয়ার চেষ্টা চালাচ্ছে, এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

ঢামেক পুলিশ ক‍্যাম্পের পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী থেকে তিন যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে ইমরান মারা যান। দুজন চিকিৎসাধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।