amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৪ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রক্তঝরা ১৫ই আগস্ট

মুক্তকণ্ঠ ডেস্ক:
আগস্ট ১৪, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আগস্ট এ মাস ফিরে এলে
বুকের মাঝে রক্ত ঝরে,
কেমন করে তোমার বুকে
নিঠুর পশু গুলি করে।

মহান নেতা অমর মুজিব
তোমায় অনেক ভালোবাসি,
শান্তি পেল আমার হৃদয়
ঘাতক দলের দেখে ফাঁসি।

তোমার মত মহান নেতা
আসবে না আর দেশের মাঝে,
আজও এ দেশ খুঁজে তোমায়
সকাল দুপুর সন্ধ্যা সাঁঝে।

মুজিব মানে বজ্র কণ্ঠে
দরাজ গলায় ভাষণ শুনি,
মুজিব মানে দেশের নেতা
খাঁটি সোনার তুমি গুণী।

জাতি হারায় বাংলা বুকে
স্মরণ করে তোমায় সবে,
তুমি মুজিব ভুবন মাঝে
অমর হয়ে নিত্য রবে।

আগস্ট মাসে শোকের ছায়া
নেমে আসে দেশের ভিতর,
তাদের তরে বিপুল ঘৃণা
মারছে তোমায় যেসব ইতর।

সারা দেশে মিশে আছো
জাতির পিতা ভুবন জ্যোতি
তোমার শোকে নিভু নিভু
বিপ্লবী বীর বাংলা বাতি।

বিজুরী ইসলাম

কবি ও লেখক

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।