amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৯ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

রাউজান গহিরা গ্রামের তিনজন নির্বাচিত হলেন এমপি

শাহাদাত হোসেন
জানুয়ারি ৯, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

রাউজানের গহিরার তিন কৃতি সন্তান নির্বাচিত হয়েছে এমপি। তাঁরা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছে।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে নির্বাচিত এবিএম ফজলে করিম চৌধুরীর গ্রামের বাড়ি রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গহিরা গ্রামের বক্সে আলী চৌধুরী বাড়ির তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা এবং তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান একেএম ফজলুল কবির চৌধুরীর ছেলে। এই আসন থেকে তিনি টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এবার ২ লাখ ২১ হাজার ৫৭২ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শফিউল আজম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫৯ ভোট।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের একই ওয়ার্ডের গহিরার বক্সে আলী চৌধুরীর বাড়ির প্রয়াত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীর বড় ছেলে। এই আসন থেকে তিনি ১ লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন একই বাড়ির এবিএম ফজলে রশীদ চৌধুরীর সন্তান ব্যারিস্টার সানজিদ রশীদ চৌধুরী। তিনি জাতীয় পাটির লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৯৮২ ভোট।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর) আসনে নির্বাচিত মহিউদ্দিন বাচ্চুর গ্রামের বাড়ি হলেন রাউজান পৌর ১নম্বর ওয়ার্ডের রকিব উদ্দিন মুন্সির বাড়ির রেলওয়ে কর্মকর্তা বি.কম হারুনের ছেলে। তিনি এই আসনে ৫৯ হাজার ২৪ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম। তিনি ফুলকপি প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৫৩৫ ভোট। এই তিন সংসদ সদস্যের মধ্যে দুই জন সংসদ পৌর ৩নং ওয়ার্ডের আরেকজন পৌর ১নম্বর ওয়ার্ডের। গহিরা এলাকার এই তিন কৃতি সন্তান এমপি নির্বচিত হওয়ায় গ্রামের মানুষদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।