amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৩০ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটি মানিকছড়ি পার্বত্য জেলায় এশায়াত মাহফিল অনুষ্ঠিত

পার্বত্য জেলা প্রতিনিধি:
অক্টোবর ৩০, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দঃ) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল_আজম রাদ্বিয়াল্লাহু আনহু স্মরণে শনিবার (২৯ অক্টোবর ২২) মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১২০ নং শাখার ব্যবস্থাপনায় মানিকছড়ি রাঙ্গামাটি পার্বত্য জেলা বাইতুন নুর জামে মসজিদ প্রাঙ্গনে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম সভাপতিত্বে এশায়াত মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ফোরকান উদ্দিন আহমদী

বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোঃ শাহাদাত হোসেন, বাইতুন নুর জামে মসজিদদের পেশ ইমাম হাফেজ মোঃ আনসারী, রুপনগর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মিরাজ, ১২০ নং রাঙ্গামাটি শাখার সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান,

এতে আরো উপস্থিত ছিলেন গাউছুল আজম হোটেলের পরিচালক আব্দুল হান্নান, বায়তুন নূর জামে মসজিদের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমদ,

শেফা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী এমদাদ সালেহ, ২৪ নং শাখার সভাপতি মোহাম্মদ আমানত উল্লাহ খান, ১২০নং শাখার সাধারণ সম্পাদক আবু তাহের,

আমান মিয়া ট্রেডার্স এর পরিচালক আব্দুল্লাহ আল মারুফ, মা-বাবা ট্রেডার্স এর প্রোপাইটর মোহাম্মদ জসিম, রহিম, জাহেদ, কাদের, শহীদ, আজাদ ও আরিফ প্রমুখ।

পরিশেষে মিলাদ কিয়াম করে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের হায়াতে আবেদী, শেফায়ে দায়েমি এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।