amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর দক্ষিণখান থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

এম রাসেল সরকার::
এপ্রিল ১৮, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রোববার (১৬ এপ্রিল) দিনগত রাতে রাজধানীর দক্ষিণখান থানার টিআইসি কলোনি রোড, ফায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. শফিউল আলম ওরফে শফি (৪৫) ও জান্নাতুল ফেরদৌস (৪০)।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিরা কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে মাদকবিক্রেতার সঙ্গে জড়িত।

তাদের নামে কক্সবাজার জেলার মহেশখালী আদালতে ২০১১ সালে একটি মাদক মামলা হয়। তারপর থেকে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার রায় ঘোষণার পর থেকেই আসামিরা দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলেন।

তাদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান আরিফ মহিউদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।