amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর নয়াপল্টন থেকে দুই মানব পাচারকারী গ্রেফতার

এম রাসেল সরকার::
এপ্রিল ১৭, ২০২৩ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা মোঃ রহমত উল্যা রাজু (৪২) ও তার অন্যতম সহযোগী বিউটি বেগম (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর মিডিয়া অফিসার।

র‍্যাব-৩ এর মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃত আসামীদের জনশক্তি রপ্তানীর কোন বৈধ লাইসেন্স না থাকা স্বত্তেও তারা ভূয়ী ট্রাভেলস্ এজেন্সী খুলে চাকুরী প্রত্যাশী বেকার যুবকদের নিকট থেকে সৌদি আরবে উচ্চ বেতনে চাকুরী,থাকা খাওয়া ফ্রী সহ নানাবিধ সুবিধসহ চাকুরী দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

এছাড়াও সৌদি আরবে প্রেরণ করে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে নির্যাতন চালানোসহ প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করত।

আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রকিয়াধীন বলে জানান, ফারজানা হক সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) র‍্যাব-৩।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।