amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৮ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানী মুগদায় গলায় ফাঁস দিয়ে স্কুলশিক্ষার্থীর আত্মহত্যা

মো. রাসেল সরকার
জানুয়ারি ৮, ২০২৩ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মুগদার একটি বাসায় অপরাজিতা (১৫) নামে এক স্কুলশিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে উদ্ধার করে স্থানীয় মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পাঁচটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরাজিতা স্থানীয় সিটি কর্পোরেশন আদর্শ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) নগেন্দ্র কুমার দাস বলেন, আজ বিকেলে খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতালে থেকে অপরাজিতার মরদেহ উদ্ধার করি। এরপর আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃতের বাবা অজয় কুমার দাসের বরাত দিয়ে এসআই নগেন্দ্র বলেন, দুপুরের দিকে মুগদা থানাধীন গোলাপবাগ ঋষিপাড়ার একটি ভবনের চতুর্থ তলায় অপরাজিতা নামে এক স্কুলশিক্ষার্থী ফ‍্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্বজনরা ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যায় চিকিৎসক মৃত ঘোষণা করলে পরিবারের সদস্যরা থানায় ফোন দেয়।

পরে হাসপাতাল থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।