amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে দুই খেলোয়াড়কে ক্লাব ১৯৭১ এর পক্ষ থেকে সংবর্ধনা

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
জানুয়ারি ১৩, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠির রাজাপুর উপজেলা সভা কক্ষে ফেসবুকে ‘ক্লাব ১৯৭১’ সংগঠনের এর পক্ষ থেকে বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকালে হাসিবুর রহমান সাকিব ও মোসাঃ মরিয়ম পাখি নামে দুই খেলোয়াড়কে সংবর্ধনা দেয়া হয়েছে।

হাসিবুর রহমান সাকিব রাজাপুর উপজেলা ডাকবাংলো মোড় এলাকার মোঃ বারেক মৃধার ছেলে ও রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণরি ছাত্র। মোসাঃ মরিয়ম পাখি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার মোঃ শামীম মৃধার মেয়ে ও সপ্তম শ্রেনীর ছাত্রী। হাসিবুর রহমান সাকিব দৌড় প্রতিযোগীতায় ঢাকায় জাতীয় পর্যায় প্রথম স্থান অধিকার করে এবং মোসাঃ মরিয়ম পাখি বরিশালে বিভাগিয় পর্যায় দৌড় প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে।

অনুষ্ঠানে রাজাপুর সাংবাদিক ক্লাবের সেক্রেটারী মোঃ এনামুল হক সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনির উজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা অক্তার লাইজু ও সাংবাদিক ক্লাবের সভাপতি আব্দুর রহিম রেজা।

এছারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিউটি সিকদার, রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম স্বপন তালুকদার, গালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া পারভেজ, বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন হাওলাদার সুরু মিয়া, মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জালাল আহম্মেদ, সাংবাদিক মোঃ আবু সায়েম আকন, রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম, সাংবাদিক ক্লাবের সহসভাপতি মোঃ আলমগির শরীফ, সদস্য মোঃ নবীন মাহমুদ, ইউপি সদস্য সালমা আলমগির ও ইউপি সদস্য মরিয়ম বেগম প্রমুখ। এসময় হাসিবুর রহমান সাকিবের মা-বাবা ও মোসাঃ মরিয়ম পাখির বাবা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।