amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২১ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরকাচিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন,চরকাচিয়া গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী ছকিনা বেগম (৫০) ছেলে আবু সিদ্দিক শেখ (২৭), মোঃ আরিফ শেখ (২৯) ,জাকির শেখ (৩০), আব্দুল মান্নান শেখ (৫৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
আব্দুল মান্নান শেখের ছেলে আবু সিদ্দিক শেখ অভিযোগ করে বলেন ,বুধবার দুপুরের দিকে আমাদের একই বাড়ির মাসুদ,সবুজ,বাসেদ, খোকন ,নাঈমের নেতৃত্বে আামদের নিজস্ব দখল করা জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে আমাদের উপর দেশীয় অস্ত্র লাঠিসোটা,দা-বটি নিয়ে প্রায় ১৫ থেকে ২০ জন লোক দিয়ে আমাকে এবং আমার বাবা মাকে কুপিয়ে আহত করেন।
তারা আমাদের উপর খুব অত্যাচার করে। এর আগে একটা গরু বিক্রি নিয়ে আমাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে,চাঁদা দাবী করায় আমরা একটা মামলা করি আর সেই সুত্র ধরেই আজকে আমাদের উপর তারা হামলা করে।
এ বিষয়ে অভিযুক্ত খোকন শেখের সাথে কথা বলে তিনি বলেন ,আমার সবাই একই বাড়ির লোক আমাদের কোন সমস্যা নাই। আমরা স্থানীয় ভাবে চেয়ারম্যানের মাধ্যমে সমাধান করবো।আমাদের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।