amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

Link Copied!

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা আইন-শৃঙ্খলার কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মূখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিতি ছিলেন লক্ষ্মীপুর ২- রায়পুর আসনের সংসদ সদস্য এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এমপি।
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ’র সভাপতিত্ব অন্যান্যেদের মধ্যে উপস্থিতি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রশিদ, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা সহকারী কমিশনার( ভুমি) রাসেল ইকবাল, রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন,সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ,রায়পুর উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দ। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা ও বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।