amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৭ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির সঙ্গে সুইজারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মুক্তকণ্ঠ ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৩ ২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বিদায়ী সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নাথালি চুয়ার্ডের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে সুইজারল্যান্ডের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। পরে রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন এ বিষয়ে ব্রিফ করেন।রাষ্ট্রপতি বলেন, জলবাযু পরিবর্তনের বাংলাদেশ সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে বিভিন্ন দাতা দেশগুলো থেকে সহযোগিতা যদিও পাচ্ছে কিন্তু তাদের প্রত্যাবাসনের সমস্যা সমাধানই হচ্ছে শান্তিপূর্ণ সমাধান। রাষ্ট্রপ্রধান এ ব্যাপারে সুইজারল্যান্ডের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন।বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের প্রসার ও নারীর ক্ষমতায়নে কার্যকরী ভূমিকার প্রশংসা করেন।

বাংলাদেশে অবস্থানকালে তার দায়িত্ব পালনে সরকারের সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতি ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।