amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লাখো আশেক-ভক্তের উপস্থিতিতে গাউসুল আযম মাইজভাণ্ডারীর ১১৭তম উরস শরিফ পালন

মোহাম্মদ জিপন উদ্দিন
জানুয়ারি ২৬, ২০২৩ ৮:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

লাখো আশেক-ভক্তের অংশগ্রহণে বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)-এর ১১৭তম উরস্ শরিফ আজ ২৪ জানুয়ারি মঙ্গলবার মাইজভাণ্ডার শরিফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মন্জিলে মহাসমারোহে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। আগেরদিন বা’দ আসর পবিত্র রওজা গোসলের পর খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান এবং মিলাদ পাঠের মাধ্যমে উরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। আগেরদিন ৯ মাঘ হতে দেশের দূর-দূরান্ত হতে বিপুল ভক্ত-আশেকের সমাগম ঘটে। এদিন (৯ মাঘ) ফটিকছড়ি উপজেলাধীন ৬২টি এতিমখানার ২৭৯১ শিক্ষার্থীদের একবেলা খাবার বিতরণ এবং রাতে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর সাংস্কৃতিক সংগঠন ‘মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী’র শিল্পীরা সামা মাহফিলে সুফি সংগীত পরিবেশন করেন।
গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’র ১১৭তম উরস শরিফ উপলক্ষে তাঁর রওজা শরিফকে ঘিরে ভক্ত জনতা দোয়া, দুরূদ, মিলাদ, কিয়াম ও জিকির আজকারে মশগুল থাকেন। এ মহান অলির উসিলায় নিজেদের হাজত মকসুদ পূরণ ও আল্লাহ্ পাকের নৈকট্য অর্জনের অশ্রুসিক্ত ফরিয়াদ জানান ভক্ত জনতা।
রাত বারটায় কেন্দ্রিয় মিলাদ মাহ্ফিল ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন গাউসুল আযম মাইজভাণ্ডারী’র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)। উরস্ শরিফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উরস এন্তেজামিয়া কমিটি সকল প্রস্তুতি গ্রহণ করে।
 কর্মসূচির মধ্যে ছিল ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য সম্বলিত দুর্লভ চিত্র প্রদর্শনী, উপদেশ ও দিক-নির্দেশনা সম্বলিত প্রচার, বিশুদ্ধ পানীয় জল, ওযু এবং অস্থায়ী টয়লেটের ব্যবস্থা। ১১ মাঘ ২৫ জানুয়ারি বুধবার সকাল ৬টায় প্রধান সড়ক হতে হযরত সাহেব কেবলার পুকুর পাড় পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে উরশ শরীফের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।