amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৮ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লিল্লাছড়ি বায়তুল মামুর জামে মসজিদ ও ফোরকানিয়া তালিমুল ইসলাম মাদ্রাসার ১৫ তম ইসলামী সম্মেলন সম্পূর্ণ।

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জানুয়ারি ৮, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 

এম এন আলম , চট্টগ্রাম।

গত ০৬ জানুয়ারি ২০২৩ ইংরেজি, রোজ জুমাবার পশ্চিম সুয়াবিল মৌলভী পাড়ার পশ্চিম পার্শ্বে ”লিল্লাছড়ি বায়তুল মামুর জামে মসজিদ ও ফোরকানিয়া তালিমুল ইসলাম” মাদ্রাসার ১৫ তম ইসলামী সম্মেলন সম্পন্ন।হয়েছে।

সুয়াবিল চুরখাঁহাট মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জুনায়েদের উপস্থাপনায় উক্ত সম্মেলনের সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব মোহাম্মদ রফিক মিয়া (প্রকাশ আমেরিকা রফিক) । অত্র মাদ্রাসা, মসজিদের পরিচালক ও খতিব মৌলানা মোহাম্মদ রাশেদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বায়তুল মামুর জামে মসজিদ ও ফোরকানিয়া তালিমুল ইসলাম মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি জনাব আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন।

সম্মেলেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভনছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইসলামী সংগীত শিল্পী, সূরকার ও গীতিকার জনাব এম নুরুল আলম নুরু।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাজিরহাট মাদ্রাসার পরিচালক জনাব মাওলানা জুনায়েদ বিন জালাল , বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুফতি শওকত বিন হানিফ প্রমুখ।

উক্ত মাহফিলে উল্লেখযোগ্য বক্তাদের বক্তব্যে উঠে এসেছে “বর্তমান বিশ্বে ইসলাম সংখ্যাগরিষ্ঠতায় দ্বীতিয় অবস্থানে থাকা সত্ত্বেও বিশ্বে বিভিন্ন দেশে মুসলিমরা নিপীড়িত হচ্ছে , নিষ্পেষিত হচ্ছে , এর একমাত্র কারণ আজ আমরা ক্ষমতার মোহে/ টাকার মোহে বিধর্মীদের তোষামোদে ব্যস্ত আর নিজেদের মধ্যে মতভেদ ও ভেদাভেদে নিমজ্জিত।

আমাদের সবাইকে একটা কথা স্বীকার করতে হবে , আল্লাহ আমাদের তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং আমাদের ভাল মন্দের সব হিসেব আল্লাহকে দিতে হবে কারণ আমরা প্রতিনিয়ত যা করছি উনি সব অবগত। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে তাতেই মিলবে জান্নাত।

আলহাজ্ব মোহাম্মদ রফিক মিয়ার পারিবারিক অর্থায়নে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও স্থানীয় প্রবাসীদের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় উক্ত মাহফিল সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা হয়।

প্রধান বক্তার আখেরি মোনাজাতে সর্বস্তরের মুসলমানদের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিল সম্পূর্ণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।