amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৫ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সংগ্রাম থেকে মানুষের ভালোবাসার পাত্র কামাল উদ্দিন সিকদার

মোহাম্মদ ইয়াসিন
অক্টোবর ৫, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

 

জীবনের শুরুটা ছিল নানা প্রতিকূলতায় ভরা। ছোটবেলা থেকেই অভাব-অনটনের সঙ্গে লড়াই করে বেড়ে উঠেছেন কামাল উদ্দিন সিকদার। জীবিকার তাগিদে একসময় চায়ের দোকানেও কাজ করেছেন। তবে কঠিন বাস্তবতা তাঁকে দমিয়ে রাখতে পারেনি। নানা প্রতিকূলতা পেরিয়ে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

সংগ্রামী জীবনের সেই অভিজ্ঞতাই যেন তাঁকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে। নিজের জীবনে কষ্ট দেখেছেন বলে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন কামাল উদ্দিন সিকদার। স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে এলাকায় তাঁর প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা।

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার নারায়ণহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তাঁকে সক্রিয় দেখা যায়।

শূন্য থেকে উঠে আসা কামাল উদ্দিন সিকদারের জীবনের গল্প অনেকের জন্য অনুপ্রেরণার। চায়ের দোকানে কাজ করা থেকে শুরু করে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজকের অবস্থানে আসার পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম ও পরিশ্রম।

কামাল উদ্দিন সিকদার বলেন, “জীবনে অনেক কষ্ট করেছি। অভাবের কারণে ছোটবেলায় চায়ের দোকানেও কাজ করতে হয়েছে। সেই সময়ের কষ্ট আমি এখনো ভুলিনি। তাই মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করি। মানুষের ভালোবাসা ও দোয়া আমার সবচেয়ে বড় পাওয়া।”

সংগ্রামমুখর শৈশব থেকে বর্তমান অবস্থানে আসা কামাল উদ্দিন সিকদারের জীবন তাই শুধু রাজনৈতিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ঘুরে দাঁড়ানোর একটি গল্পও বটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।