amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২২ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিআইপি আনিস উদ্দিন উদ্যোগে গুমানমর্দ্দনে ইফতারির সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিবেদক
মার্চ ২২, ২০২৩ ৩:০০ পূর্বাহ্ণ
Link Copied!

মাহে রমজান উপলক্ষে হাটহাজারী গুমানমর্দ্দন ইউনিয়নে কুতুব বাড়ীতে ইফতারিসামগ্রী বিতরণ করেছে প্রবাসী আনিস উদ্দিন (সিআইপি)। এসময় পরিবারের পক্ষ থেকে ২৫০ জন অসচ্ছল পরিবারকে ইফতারসামগ্রী দিয়েছে পিতা আলহাজ্ব নূরুল আলম চৌধুরী (প্রকাশ ভান্ডারী)। বিতরণকৃত ইফতারিসামগ্রীর মধ্যে ছিল ছোলা, খেসারির ডাল, পেঁয়াজ, সেমাই, তৈল, ট্যাং, নুডলস ও চিনি। গতকাল মঙ্গলবার ইফতারিসামগ্রী বিতরণ করা হয়।

আলহাজ্ব নূরুল আলম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। অসহায় ও নিম্ন আয়ের মানুষের অধিকাংশেরই ইফতারিসামগ্রী কেনার সামর্থ্য হয় না। তাই কিছুসংখ্যক মানুষের মধ্যে ইফতারিসামগ্রী দিয়েছি। তাছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমার পরিবারের পক্ষ থেকে সহযোগীতা করে আসছে।

সিআইপি আনিস উদ্দিন বলেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। আবার বেশ কিছুদিন ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে এই কথা ভেবে এলাকার দরিদ্র ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।