amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দ মীর আহমদ মুনিরীর (র:) ৪৫তম পবিত্র বার্ষিক ওরশ সম্পন্ন

মোহাম্মদ জিফন
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

হযরতুলহাজ আল্লামা শাহছুপি সৈয়দ মীর আহমদ মুনিরী (রঃ)’র ৪৫তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।
১৫ ও ১৬ই ফেব্রুয়ারী ২০২৩ আনজুমানে গাউছিয়া বারীয়া মীর মুনিরিয়া আহমদিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর রাঙামাটিয়ার শাহ মীর মুনিরিয়া দরবার শরীফে ওরশ অনুষ্ঠিত হয়।
দুই দিনের কর্মসূচিতে প্রথম দিনের প্রথম অধিবেশনে খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মিলাদ কিয়াম, দোয়া মোনাজাত পরে সকলের জন্য ফ্রি চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বাদে যুহর তাবরুক বিতরণ বাদে এশা মাজার শরীফ গোসল গীলাফ ছড়ানো পূস্পমাল্য অর্পন মিলাদ কিয়াম দোয়া মোনাজাত পরে মুশায়েরা মাহফিল এবং রাতে তাবরুক বিতরণের মাধ্যমে প্রথম দিনের অধিবেশন শেষ হয়। 
২য় দিন বাদে ফজর খতমে কুরআন, মিলাদ কিয়াম, দোয়া মোনাজাতের মাধ্যমে শুরু ২য় দিনের কর্মসূচি। সকালে হাদিয়া জবেহ বাদে যুহর মিলাদ কিয়াম তাবরুক বিতরণ বাদে আসর থেকে শুরু হয় নূরানী ওয়াজ মাহফিল।
দরবারের বর্তমান পীর আবু জাফর মুনিরীর সভাপতিত্বে বক্তা ছিলেন, শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু ছাদেক মুনিরী। বিশেষ বক্তা ছিলেন, দরবারের মুরিদ মাওলানা সৈয়দ মুহাম্মদ জাহাঙ্গীর আলম মুনিরী, মাওলানা কুতুব উদ্দিন মুনিরী, মাওলানা আবুন নূর কাদেরী, মাওলানা সৈয়দ আইনানুল হক মুনিরী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, এড.সালামত উল্লাহ্ চৌধুরী শাহিন সৈয়দ মো: ইলিয়াস, এএসএম মিনজাজুল ইসলাম জসিম, মাওলানা আব্দুর রহিম মুনিরী, মুহাম্মদ সরওয়ার, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ মহসিন প্রমুখ। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।