amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৫ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের দাম্মামে আগুন, ৭ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন::
জুলাই ১৫, ২০২৩ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি আরবের দাম্মাম শহরে একটি ফার্নিচারের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় সাত বাংলাদেশি নাগরিকসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুইজন।

গতকাল শুক্রবার (১৪ জুলাই) বিকেলে দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকার একটি ফার্নিচারের কারখানায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের কর্মকর্তা বরাত জানা যায়, নিহতদের মধ্যে ৭জন বাংলাদেশি নাগরিক রয়েছে। এছাড়াও একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
বাংলাদেশ দূতাবাস আরও জানিয়েছে, নিহত বাংলাদেশিদের মধ্যে তিন জন নাটোর জেলার এবং একজন রাজশাহী জেলার বাসিন্দা । নিহতদের পরিচয় শনাক্তের জন্য পরিচিতদের প্রয়োজন। তবে এখন পর্যন্ত একজনের আত্মীয় ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। এরইমধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে শ্রম কাউন্সিলর নিহতদের পরিচয় শনাক্তে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন ।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ সময় চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে । ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে কয়েকজনকে ভর্তি করা হয়েছে।

আগুনের সূত্রপাত কোথায় থেকে শুরু হয়েছে, তা এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনার সঠিক কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।