amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৮ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

আন্তর্জাতিক প্রতিবেদক::
মে ১৮, ২০২৩ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহ আলম মিলন (২৮) নামে এক বাংলাদেশি এক রেমিট্যান্স যোদ্ধা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৭ মে) সৌদি আরবের রিয়াদের আল কাছিম হাইওয়েতে স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মিলন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল গ্রামের মৃত. জাকির হোসেনের সন্তান।

তথ্য সূত্রে জানা যায়, ২০১৬ সালের দিকে মিলন কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান।গতকাল রিয়াদের আল কাছিম হাইওয়েতে একটি সড়ক দুর্ঘটনার শিকারে হন ওই সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।পরে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে,সড়ক দুর্ঘটনায় মিলনের মৃত্যুর সংবাদে তার গ্রামের বাড়িতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১৮ মে) সৌদি আরবে শাহ আলম মিলনের জানাযা শেষে তাকে দাফন সম্পন্ন করা হবে বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।