হবিগঞ্জের নবীগঞ্জ-ঢাকা সিলেট মহাসড়কে আউশকান্দি রোডে পৌর এলাকার ছালামতপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার (৩০অক্টোবর২২)ইং দুপুরে ট্রাকের চাপা অশেষ দাশ (২০) নামে এক যুবক নিহত হয়।
নিহত বাইসাইকেল আরোহী বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের রাজেন্দ্র পুর গ্রামের মতিলাল দাশের ছেলে অশেষ দাশ (২০)। স্থানীয় সুত্রে জানা যায় হবিগঞ্জ গামী ট্রাক নং ঢাকা-মেট্রো-ট-২২-২২৮৯ এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সিলেট যাওয়ার পথিমধ্যে সে মৃত্যুবরন করে। নিহতের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ডালিম আহমেদ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

