amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে আগুনের লেলিহান শিখায় প্রান গেল দেড় বছরের শিশু

সুমন পল্লব
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিদগ্ধ হয়ে হাবিবা আক্তার নামে দেড় বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।

শুক্রবার( ১৭ফেব্রয়ারী) উপজেলা দক্ষিণ বুড়িশ্চর,তালতলা ৮ নং ওয়ার্ড এলাকার সোলেমান কলোনীতে এ ঘটনা ঘটে।নিহত হাবিবা ইয়াছিনের কন্যা বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সুত্রে জানা যায়, উপজেলা দক্ষিণ বুড়িশ্চর,তালতলা ৮ নং ওয়ার্ড এলাকার সোলেমান কলোনীর রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে।মুহুর্ত্বে আগুনের লেলিহান শিখায় মো: নাজিমের মালিকানাধীন ২ টি বসতঘরে ৬ কক্ষ বিশিষ্ট ৫ জন ভাড়াটিয়া মুল্যবান আসবাব পত্র পুড়ে যায়। এসময় অগ্নিদগ্ধ হয়ে হাবিবা আক্তার নামে দেড় বছরের শিশু পুড়ে মারা যায়।অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির পরিমান প্রায় লক্ষধিক টাকা।অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্তল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাহিদুল আলম নিহতের পরিবারকে ২৫হাজার টাকা বাকি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেষন অফিসার মোঃ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরো জানান, অসাবধনতার কারণে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এসময় ৮০লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।