amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৮ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন।

সুমন পল্লব (হাটহাজারী)
মে ২৮, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারী’র উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়।

আজ রবিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাহিদুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহ কমিশনার ( ভূমি) আবু রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুস্নি চাকমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ডেপুটি কমান্ডার হোসেন মাষ্টার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, মো:মুজিবুর রহমান হারুনুর রশিদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিল উপজেলা মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যমকর্মীও শিক্ষক শিক্ষার্থীগন।

পরে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।