হাটহাজারীতে সারা দেশের ন্যায় ৫২তম জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে। ‘সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও সমবায়ের যৌথ আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সফল সমবায় সমিতি এবং সমবায়ী উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শনিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক আবু রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক।
সহকারী কর্মকর্তা মোঃ খালেদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য শ্যামল নাথ, পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, সমবায়ী মোঃ শওকত হোসেন, মনিরাজ কর প্রমূখ।
এসময় সমবায় সমিতির সদস্য, উদ্যোক্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

