চট্টগ্রাম ফটিকছড়িতে হারুয়ালছড়ির হাজ্বী মফজল আহমদ চৌধুরীর ৩ প্রবাসী সন্তান এনাম চৌধুরী, জয়নাল আবেদিন চৌধুরী ও কামাল চৌধুরীর উদ্যোগে ১ম ধাপে ফটিকছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২হাজার হতদরিদ্র পরিবারের মাঝে কাচা ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ মার্চ) সকালে উপজেলার হারুয়ালছড়ির হাজ্বী মফজল আহমদ চৌধুরী বাড়িতে ইফতার সামগ্রী বিতরণ শুরু করেন, হাজ্বী মফজল আহমদ চৌধুরী ও তার ২সন্তান জয়নাল আবেদিন চৌধুরী এবং কামাল চৌধুরী।
এ ব্যাপারে মফজল আহমদ চৌধুরী বলেন- আমার ৩সন্তান অতীতেও মানুষের পাশে দাড়িয়েছে। অন্যান্যবারের ন্যায় এবারও আমরা ইফতার সামগ্রী বিতরণ শুরু হয়েছে। আমি না থাকলেও আমার সন্তানরা এ কার্যক্রম যেন চলমান থাকে আপনারা সবাই দোয়া করবেন। তিনি তার পরিবার, দেশবাসী ও প্রবাসীদের জন্য দোয়া কামনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

