amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২১ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মুনাওয়ারা বেগম (রহ.) স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল সম্পন্ন

মোহাম্মদ জিফন
ডিসেম্বর ২১, ২০২২ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

ঈদে মিলাদুন্নবী (দ.) ও বিশ্বঅলি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (ক) খোশরোজ শরিফ মাহফিলে বক্তারা বলেন মহানবীর (দ.) নির্দেশিত ইসলামের গণমুখী দর্শনের বিকাশে অবদান রাখেন মাইজভাণ্ডারী মহাত্মারা।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), ও বিশ্বঅলি শাহানশাহ্ মাওলানা শাহসূফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৯৪ তম খোশরোজ শরিফ এবং মহীয়সী আম্মাজান উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম (রহ.) স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল ২০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে নগরীর ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

চবি প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। মাহফিলে বক্তারা বলেন, সর্বমানবতার কল্যাণ ও মুক্তির জন্যই মহানবীর (দ.) এই ধরার বুকে শুভাগমন ঘটেছে। জগতে ন্যায়নীতি, ইনসাফ, মানবিক মূল্যবোধ ও সর্বজনীন সাম্য প্রতিষ্ঠাই ছিল মহানবীর (দ.) জীবনব্যাপী সাধনার মূল লক্ষ্য। মহানবীর (দ.) নির্দেশিত ও অনুসৃত ইসলামের গণমুখী দর্শন প্রতিফলিত হয়েছে বিশ্বঅলিসহ মাইজভাণ্ডারী মহাত্মাদের জীবনাদর্শে। সাম্য ও সুবিচারভিত্তিক দেশ, সমাজ ও রাষ্ট্র গড়ার প্রেরণাই জুগিয়ে আসছেন মাইজভাণ্ডারী মহাত্মারা। প্রধান অতিথি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, মাইজভাণ্ডার শরিফ আলোকিত মানুষ তৈরির কেন্দ্রস্থল। মাইজভাণ্ডারী মহাত্মারা এবং বিশ্বঅলি শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক) জাতি ধর্ম নির্বিশেষে সকলের মঙ্গল ও কল্যাণে আজীবন নিবেদিত ছিলেন। তাঁদের কাছে কোনো ভেদ বৈষম্য কখনো প্রশ্রয় পায় না। তাই তাঁরা আমাদের আলোকবর্তিকা হিসেবে সদা সর্বদা ঔজ্জ্বল্য ও দীপ্তি ছড়িয়ে যাচ্ছেন। অন্যান্য আলোচকরা মহীয়সী আম্মাজান উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম (রহ.) এর তাকওয়া পরহেজগারিতা ও অনন্য গুণাবলীর ওপর আলোকপাত করেন এবং মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠায় তাঁর অবদান ও র্কীর্তির কথা স্মরণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী পৌর মেয়র মোহাম্মদ জহুরুল ইসলাম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম আজাদ। আলোচক ছিলেন চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. এ এস এম বোরহান উদ্দিন, চট্টগ্রাম কলেজ রসায়নের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন, লেখক গবেষক বক্তা আল্লামা মুফতি বাকি বিল্লাহ আযহারী, মাওলানা মুহাম্মদ মুজিবুল হক। মুহাম্মদ আশরাফুজ্জামান আশরাফের সঞ্চালনায় মাহফিলে প্রস্তুতি কমিটির সদস্যসহ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয়, মহানগর এবং বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মজিবুর রহমান বাবুল, এম মাকসুদুর রহমান হাসনু, কামাল উদ্দিন, কাজী নিজামুল ইসলাম, নুরুল করিম নুরু, আশরাফ উদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ আলী, নাসির উদ্দিন, মাকসুদুর রহমান দুলাল, শওকত হোসেন, নুরুল ইসলাম, এস.এম. সাহাবুদ্দীন, মেজবাহ উদ্দিন, এম শামসুল ইসলাম, মোঃ ওমর ফারুক, রেজাউল করিম রুবেল, সেলিম সিকদার, শফিকুল ইসলাম, ডা. কামরুজ্জামান, মাসুদ আলম, সরওয়ার জাহান চৌধুরী, এস.এম. জাবেদ, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম সোহেল, মোরশেদুল করিম চৌধুরী প্রমুখ।

 

মিলাদ, কিয়াম শেষে দেশ জাতির শান্তি সমৃদ্ধি ও বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুজিবুল হক। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।